গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার (৯ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা শুরু হয়।
সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের উন্নয়ন প্রকল্প, সংশোধিত প্রকল্প প্রস্তাব এবং জাতীয় উন্নয়ন পরিকল্পনার আওতাধীন গুরুত্বপূর্ণ বিষয়সমূহ পর্যালোচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রী, উপদেষ্টা, সচিব এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা সভায় উপস্থিত রয়েছেন।
একনেক সভায় দেশের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং অন্যান্য খাতের বিভিন্ন প্রকল্প অনুমোদনের বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
