বুধবার, ১০ জুন ২০২৬
Logo
×
বাজেট

আগামীকাল সংসদে বাজেট ঘোষণা

প্রথম সমাচার ডেস্ক ১০ জুন ২০২৬, ০২:১১ অপরাহ্ন

আগামীকাল বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর গঠিত বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের এটিই প্রথম বাজেট। গত ৭ জুন রবিবার বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

আসন্ন বাজেটের আকার ধরা হচ্ছে ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা, যা চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের তুলনায় ১ লাখ ৪০ হাজার কোটি টাকা বেশি। নতুন বাজেটের মূল লক্ষ্য হলো মূল্যস্ফীতি ৭ শতাংশে নামিয়ে আনা এবং ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে একটি ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করা।

বাজেট উপস্থাপনের দিনই নতুন পে-স্কেল কার্যকরের আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এজন্য শেষ মুহূর্তে অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যে প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে।

সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নবম পে-স্কেলের আওতায় সুপারিশকৃত মূল বেতনের ৫০ শতাংশ পাবেন এবং তিন ধাপে পুরো বেতন কাঠামো বাস্তবায়ন সম্পন্ন হবে।

বাজেট পরবর্তী সময়সূচি অনুযায়ী, ১৫ জুন চলতি অর্থবছরের সম্পূরক বাজেট পাস হবে এবং ১৬ জুন থেকে নতুন বাজেটের ওপর আলোচনা শুরু হবে। ৩০ জুনের মধ্যে বাজেট পাস করতে হবে বলে সংসদ সূত্র জানিয়েছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...