চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) লেখালেখি ও মুক্তচিন্তা চর্চার অন্যতম প্রধান সংগঠন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬–২৭ কার্যবর্ষের কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কারিশমা ইরিন এ্যামি ও আজিজ ওয়েসি।
নবনির্বাচিত সভাপতি কারিশমা ইরিন এ্যামি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অন্যদিকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক আজিজ ওয়েসি সমাজবিজ্ঞান বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
কেন্দ্রীয় সভাপতি রহুল আমিন এবং সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়ার সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন করা হয়।
নবনির্বাচিত সভাপতি কারিশমা ইরিন এ্যামি বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখালেখিতে আগ্রহী করে তোলা এবং মুক্তচিন্তার চর্চাকে উৎসাহিত করার উদ্দেশ্যে ২০১৯ সালে এ উক্ত বিশ্ববিদ্যালয়ের প্রথম লেখালেখিভিত্তিক সংগঠন হিসেবে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার যাত্রা শুরু হয়।
এ বছর আমাদের ফোরাম অষ্টম বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি অনেক মুক্তমনা ও সৃষ্টিশীল লেখক তৈরি করেছে। আমি আশা করি, এই ধারাবাহিকতা আরও এগিয়ে নিতে এবং শিক্ষার্থীদের লেখালেখির সঙ্গে সম্পৃক্ত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারব।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আজিজ ওয়েসি বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখালেখির প্রতি আগ্রহী করে তোলা, সৃজনশীলতা বিকাশ এবং মুক্তচিন্তার চর্চাকে আরও বিস্তৃত করার লক্ষ্যে আমরা কাজ করতে চাই। ফোরামের পূর্বের অর্জন ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে নতুন কিছু উদ্যোগ গ্রহণের মাধ্যমে সংগঠনটিকে আরও সক্রিয় ও সমৃদ্ধ করার চেষ্টা থাকবে।”
