চলছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। এই উন্মাদনায় ভাসছেন বিশ্বের ফুটবলপ্রেমীরা। বাদ যাননি তারকারাও। প্রিয় দল, খেলোয়াড় ও এবারের বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। এ তারকা সব সময়ই ব্রাজিল দলের সমর্থক। সবমিলিয়ে এবারের বিশ্বকাপ নিয়ে টানটান উত্তেজনায় রয়েছেন হিমি।
ব্রাজিলের শাড়ি পরে একটি ছবিও পোস্ট করেছেন বিশ্বকাপ শুরুর আগে। হিমি বলেন, আমি যখন থেকে খেলা বুঝি তখন থেকেই ব্রাজিলের সমর্থক। এবারো এ দলটির প্রতি আমার সমর্থন থাকবে। বিশ্বকাপ এলেই অন্যরকম উন্মাদনা কাজ করে। এবারো তাই হচ্ছে। আজ ব্রাজিলের ম্যাচ রয়েছে ভোরে।
আমি আশা করবো, প্রথম ম্যাচ দারুণ হবে মরক্কোর বিরুদ্ধে। তবে ব্রাজিল আজকের ম্যাচসহ জিতবে বলে বিশ্বাস রাখি। নেইমারসহ পুরো দলের পারফরম্যান্স দেখার অপেক্ষায় আছি। কারণ ব্রাজিল ছন্দের ফুটবল খেলে। যেটা খুব উপভোগ্য। আমি সব সময় চেষ্টা করি, ব্রাজিলের খেলা মিস না করতে। এবারো ব্যস্ত থাকলেও চেষ্টা করবো ব্রাজিলের সব ম্যাচ দেখতে। খুব আয়োজন করে পরিবার নিয়ে দেখার ইচ্ছা খেলাগুলো। অন্য দলগুলোর প্রতিও আমার শুভকামনা থাকবে। তবে এবার খুব করে চাই ব্রাজিল চ্যাম্পিয়ন হোক।
