বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
Logo
×
ফুটবল বিশ্বকাপ-২০২৬

তোমরা কি আমাকে মিস করেছ? নেইমার

প্রথম সমাচার ডেস্ক ১৮ জুন ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

অনুশীলনে ফিরেছেন নেইমার

​ব্রাজিল শিবিরের সব চোখ এখন ৩৪ বছর বয়সী তারকা ফরোয়ার্ড নেইমারের দিকে। ইনজুরি আর অফ-ফর্মের কারণে প্রায় দীর্ঘ তিন বছর জাতীয় দলের বাইরে ছিলেন তিনি।

গত মাসে কাফ মাসলের ইনজুরিতে পড়ার পর বুধবার প্রথমবারের মতো মাঠে অনুশীলনে নামেন ব্রাজিলের এই সর্বোচ্চ গোলদাতা।

​অনুশীলনে যোগ দেওয়ার সময় হাসিমুখে সাংবাদিকদের উদ্দেশ্যে নেইমার বলেন, “তোমরা কি আমাকে মিস করেছ?”

​তবে নেইমার ঠিক কোন ম্যাচ থেকে মূল একাদশে খেলতে নামবেন, তা এখনও নিশ্চিত করেনি দলটির ম্যানেজমেন্ট।

সূত্র: ফ্রান্স ২৪

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...