শুক্রবার, ১৯ জুন ২০২৬
Logo
×

মা জননী

প্রথম সমাচার ডেস্ক ১৮ জুন ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

ফারিয়া ইসলাম

পৃথিবীতে যেকোন জায়গায় মোর দু-চোখ যায়,

আমার মায়ের মতো কেহ অন্য কোথাও নাই!

স্নেহে ভরা মায়াবী মুখ! শীতল তাহার দেহ,

মায়ের মতো এতো আদর করবে না যে কেহ!

আমার জন্য না খেয়ে তিনি কত্তো কিছু রাখেন,

অসুখ হলে আমার জন্য সারাটি রাত জাগেন!

সন্তানের দেওয়া সকল আবদার মেটানোর চেষ্টা করে

আবদার মেটাতে পারলে মায়ের মন আনন্দেতে ভরে!

মায়ের মতো পৃথিবীতে অন্য কেহ আর হবে না –

তার মতো এতো স্নেহ আর কেহ দিবে না!

কতো সময় না বুঝে যদি করি জ্বালা যন্ত্রণা,

সন্তানকে মোর বোঝ জ্ঞান দাও প্রভু, করেন তিনি প্রার্থনা।

মায়ের পরে দ্বিতীয় মা, ডেকেছেন আমায় যিনি

তিনি হলেন সবার সেরা আমার মা জননী!

পৃথিবীতে মা আমার সবার চেয়ে সেরা,

তাহার মাঝে লুকিয়ে আছে স্নেহে মায়ায় ঘেরা!

 

ফারিয়া ইসলাম

শিক্ষার্থী, ভৈরব সরকারি মহিলা কলেজ।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
জেনেভা, ১৯ জুন: ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে যে শান্তি সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তা আপাতত থমকে গেছে। সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার নির্ধারিত ওই বৈঠক স্থগিত করা হয়েছে। এই স্থগিতাদেশের সঙ্গে সঙ্গে বাতিল হয়ে গেছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফরের পরিকল্পনাও। ফলে যে দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির আশা করা হচ্ছিল, তা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। সুইস কর্তৃপক্ষ বলছে, আলোচনা পেছালেও তারা মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে সরে যাচ্ছে না। বুর্গেনস্টকে প্রয়োজনীয় আয়োজন চালিয়ে যাওয়া হচ্ছে, যাতে উপযুক্ত সময়ে আলোচনা পুনরায় শুরু করা সম্ভব হয়। অন্যদিকে ইরান এখনো এই বিষয়ে মুখ খোলেনি। দেশটি কিছুদিন আগে জানিয়েছিল, চৌদ্দ দফা সমঝোতার পর অন্তত দুই মাসের নাজুক যুদ্ধবিরতি দীর্ঘায়িত করা গেলে তারা কারিগরি স্তরের বৈঠকে বসতে রাজি। এর আগের বৃহস্পতিবার দুই দেশের রাষ্ট্রপ্রধান একটি সমঝোতা স্মারকে ভার্চুয়ালি স্বাক্ষর করেছিলেন, যাতে সরাসরি মুখোমুখি বসার প্রয়োজন হয়নি। এরপর জেনেভায় চূড়ান্ত চুক্তির লক্ষ্যে আলোচনা শুরুর কথা ছিল, যেখানে তেহরানের পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ নির্ধারণ হওয়ার পরিকল্পনা ছিল। দুই মাসব্যাপী এই প্রক্রিয়ার প্রথম দিনেই উপস্থিত থাকার কথা ছিল মার্কিন ভাইস প্রেসিডেন্টের। **সম্ভাব্য শিরোনাম:** 1. যুক্তরাষ্ট্র-ইরান শান্তি সংলাপ থমকে গেল, ভ্যান্সের সফরও বাতিল 2. জেনেভায় হচ্ছে না বৈঠক, ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 3. সুইস ঘোষণা: তেহরান-ওয়াশিংটন শান্তি বৈঠক পেছাল 4. ভ্যান্সের সফর বাতিল, যুদ্ধবিরতি নিয়ে নতুন অনিশ্চয়তা 5. পরমাণু আলোচনার আগেই জটিলতা, স্থগিত ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক
Loading
আরও নিউজ লোড হচ্ছে...