সোমবার, ২২ জুন ২০২৬
Logo
×

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত

প্রথম সমাচার ডেস্ক ২২ জুন ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

রাজধানী ঢাকা এবং দেশের বিভিন্ন এলাকায় সোমবার রাত সাড়ে ৯টার দিকে ভূমিকম্প অনুভূত হয়েছে। আকস্মিক এ কম্পনে অনেক মানুষ আতঙ্কিত হয়ে বাসা-বাড়ি ও বিভিন্ন ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন।

বিশেষ করে ঢাকার বহুতল ভবনগুলোতে অবস্থানরত বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দেয়। ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে নানা প্রতিক্রিয়া ও অভিজ্ঞতা শেয়ার করতে দেখা যায় অনেককে।

তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পটির উৎপত্তিস্থল, রিখটার স্কেলে এর মাত্রা কিংবা সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তী আপডেটে জানানো হবে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...