শনিবার, ১৮ জুলাই ২০২৬
Logo
×

স্বাধীনতার পর প্রথমবার বেসরকারি স্বর্ণখনি চালু করল ভারত

প্রথম সমাচার ডেস্ক ২৮ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

 

ভারত স্বাধীনতার পর প্রথমবারের মতো একটি বেসরকারি খাত পরিচালিত স্বর্ণখনির কার্যক্রম শুরু করেছে। দেশটির অন্ধ্রপ্রদেশে ৪৩ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত জন্নাগিরি গোল্ড প্রজেক্ট ১৯৪৭ সালের পর চালু হওয়া ভারতের প্রথম বেসরকারি স্বর্ণখনি হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রকল্পসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, খনিটি পরিচালনার প্রথম বছরে প্রায় ৪০০ কেজি স্বর্ণ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

পরবর্তী ধাপে উৎপাদন বাড়িয়ে বছরে ৯০০ কেজি এবং দীর্ঘমেয়াদে প্রতি বছর ২ টন স্বর্ণ উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...