আফগান সীমান্ত থেকে আসা উসকানিমূলক হামলার জেরে পাকিস্তান ‘গজব লিল হক’ নামে একটি সামরিক অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। মঙ্গলবার এই অভিযানের বিস্তারিত তুলে ধরে তিনি দাবি করেন যে, পাকিস্তানের এই বিশেষ অভিযানে আফগান তালেবান সরকারের ৪৬৪ জন যোদ্ধা নিহত হয়েছে।
অভিযানের তীব্রতা ব্যাখ্যা করতে গিয়ে তিনি আরও জানান যে, পাকিস্তানি বাহিনী এ পর্যন্ত ১৮৮টি চেকপোস্ট পুরোপুরি ধ্বংস করে দিয়েছে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরও ৩১টি চেকপোস্ট নিজেদের দখলে নিতে সক্ষম হয়েছে।
আরও পড়ুন:ইরান-যুক্তরাষ্ট্র সম্ভাব্য শান্তি চুক্তি ঠেকাতে সক্রিয় হতে পারে ইসরায়েল: সাবেক মার্কিন কর্মকর্তা
মূলত সীমান্তের ওপার থেকে আসা অব্যাহত হামলার প্রতিক্রিয়া হিসেবেই পাকিস্তান এই বড় ধরনের সামরিক পদক্ষেপ গ্রহণ করেছে।
