বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

ভূমি অফিসে প্রতিমন্ত্রী:অফিস তালাবদ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি ০৪ মার্চ ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

পূর্ব ঘোষণা ছাড়াই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত একটি ভূমি কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে নির্ধারিত সময়েও অফিস বন্ধ দেখতে পান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।

বুধবার (৪ মার্চ) সকাল ৯টার প্রায় পাঁচ মিনিট আগে নাসিকের ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত সংশ্লিষ্ট ভূমি অফিসে পৌঁছান তিনি। তবে সেখানে গিয়ে দেখা যায়, দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা বা কর্মচারী তখনও উপস্থিত হননি এবং অফিস কক্ষ তালাবদ্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিমন্ত্রী প্রায় ৩০ মিনিট অফিসের সামনে অপেক্ষা করেন। পরে এক কর্মচারী এসে তালা খুললে তিনি ভেতরে প্রবেশ করেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তার উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে সকাল ১০টার পর থেকে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসতে শুরু করেন।

ঘটনাটি সরকারি দপ্তরে সময়ানুবর্তিতা ও সেবা প্রদান ব্যবস্থার প্রশ্ন সামনে এনেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দেওয়া হয়েছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...