শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে দলীয় কর্মকাণ্ডে নিয়মিত অংশ নিতে না পারার কথা জানিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শৈলেন্দ্রনাথ বাইন স্বেচ্ছায় দলীয় পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে গণমাধ্যমকর্মীদের কাছে দেওয়া এক লিখিত বিবৃতিতে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগপত্রে শৈলেন্দ্রনাথ বাইন উল্লেখ করেন, তিনি টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা। আওয়ামী লীগ সক্রিয়ভাবে যুক্ত থাকা সম্ভব নয় উল্লেখ করে তিনি স্বেচ্ছায় দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের সরকারের সময় তিনি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে চলাফেরায় অসুবিধা হচ্ছে। ফলে সংগঠনের কর্মকাণ্ডে নিয়মিত অংশগ্রহণ করা তার পক্ষে সম্ভব হচ্ছে না।

নভেম্বর ও ডিসেম্বর পোশাকশিল্পের জন্য গুরুত্বপূর্ণ সময়