সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানকে সাবেক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান গুলি করেন। আর হত্যাকাণ্ডের আগে তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ হেলিকপ্টারে করে চট্টগ্রামে গিয়েছিলেন।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদে মেজর (অব.) মোজাফফর হোসেন এ কথা বলেছেন বলে জানিয়েছেন প্রসিকিউটর তানভীর হাসান জোহা।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার মোজাফফর হোসেনকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এই জিজ্ঞাসাবাদ। আজ সোমবারও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গত ১৫ জুলাই রাজধানীর বনানী থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে ২০২৪ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়।
প্রসিকিউটর তানভীর হাসান জোহা জানান, ২০২৪ সালের জুলাই হত্যাকাণ্ডের বিষয়েও মোজাফফরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি যেসব তথ্য দিয়েছেন, সেগুলো পর্যালোচনা করা হবে।

সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ায় মানিকে মুক্তিযোদ্ধা বানানো হয়েছে, সাঈদী রাজাকার ছিলেন না: মুক্তিযোদ্ধা আব্দুস সালাম
দেবীগঞ্জে জমে উঠেছে উত্তরবঙ্গের সর্ববৃহৎ জলপাই বাজার, দৈনিক বেচাকেনা অর্ধকোটি টাকা
প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব