ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগ – প্রথম সমাচার https://prothomsomachar.com নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি Wed, 01 Apr 2026 15:16:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1 https://prothomsomachar.com/wp-content/uploads/2026/02/cropped-300-32x32.png ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগ – প্রথম সমাচার https://prothomsomachar.com 32 32 কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র প্রার্থীকে সমর্থন জানালেন এমপি হাসনাত আবদুল্লাহ  https://prothomsomachar.com/%e0%a6%95%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%87/ https://prothomsomachar.com/%e0%a6%95%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%87/#respond Wed, 01 Apr 2026 15:16:08 +0000 https://prothomsomachar.com/?p=2192 আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থীকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দিয়েছেন কুমিল্লা দেবীদ্বার আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

ফেসবুক পোস্টে তিনি জানান, এনসিপি থেকে মেয়র পদে মনোনয়ন পেয়েছেন তাঁর ঘনিষ্ঠ সহযোদ্ধা ও ঢাকা বিশ্ববিদ্যালয়-এর আইন বিভাগের সাবেক শিক্ষার্থী অ্যাডভোকেট তারিকুল ইসলাম।

পোস্টে হাসনাত আবদুল্লাহ তারিকুল ইসলামের দীর্ঘ রাজনৈতিক ও আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয় জীবন থেকেই তারিকুল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। বিশেষ করে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে কারাবরণ করার বিষয়টিও তিনি উল্লেখ করেন।

এমপি আরও বলেন, বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তারিকুল ইসলামের নেতৃত্ব, সাহস ও দায়বদ্ধতা তাকে একজন যোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কুমিল্লা নগরবাসীর জীবনমান উন্নয়নে তার অভিজ্ঞতা ও দূরদর্শিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পোস্টে কুমিল্লার ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, তারা যেন তারিকুল ইসলামের পাশে দাঁড়িয়ে তাকে সমর্থন দেন। পাশাপাশি তার সফলতা কামনা করে তিনি শুভকামনা জানান।

উল্লেখ্য, আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন দলের প্রার্থীরা প্রচার-প্রচারণা ও সমর্থন আদায়ে সক্রিয় হয়ে উঠছেন।

]]>
https://prothomsomachar.com/%e0%a6%95%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%87/feed/ 0