সার্বিক বিষয়ে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, কেবিজি, কেএনএফসহ যেসব গ্রুপের কথা আমরা শুনছি বা তথ্য পাচ্ছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। গতকাল বুধবার রাতে কিশোর গ্যাংয়ের ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মুচলেকায় ৩২ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। দুজনের বিরুদ্ধে আগেই গ্রেপ্তারি পরোয়ানা ছিল। বাকিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সারা দেশে সক্রিয় কিশোর গ্যাং নিয়ে সম্প্রতি তালিকা করেছে পুলিশ সদর দপ্তর। সে তথ্য অনুযায়ী, রাজধানী বাদে দেশের বিভিন্ন মহানগর ও জেলায় ২২৭টি কিশোর গ্যাং সক্রিয়। এসব গ্রুপের সদস্যসংখ্যা ২ হাজার ৫৫০ জন। এসব গ্রুপের মধ্যে চট্টগ্রাম মহানগরে আছে ৯৮টি। এ ছাড়া খুলনা মহানগরে ৭, রাজশাহীতে ১৩, সিলেটে ১৫ ও গাজীপুর মহানগরে ১৩টি গ্রুপ রয়েছে। অন্য মহানগর ও বিভিন্ন জেলা শহরেও বেশ কিছু গ্রুপ সক্রিয়। জেলা পর্যায়ে সবচেয়ে বেশি রয়েছে নোয়াখালীতে—২৫টি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য বলছে, রাজধানীতে কিশোর গ্যাংয়ের ১৫৯টি গ্রুপ রয়েছে। এসব গ্রুপে সদস্য রয়েছেন ১ হাজার ৮১২ জন। ঢাকার মধ্যে মোহাম্মদপুরে সর্বোচ্চ ২৭টি কিশোর গ্যাং আছে। এসব গ্যাংয়ে সদস্যসংখ্যা অন্তত সাড়ে ৩০০। দ্বিতীয় সর্বোচ্চ ১৬টি পল্লবী থানা এলাকায়। এসব গ্রুপে সদস্যসংখ্যা অন্তত ১৬০ জন।

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগ, ৮ জনের নামে মামলা