২০২৪ সালের গণঅভ্যুত্থানের আগে তাঁরা ছিলেন সাধারণ শিক্ষার্থী। সেই কারণেই এখন তাঁদের আয়-ব্যয়ের উৎস নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী মতাবলম্বী অনেকে। এবার সেই প্রশ্নেরই জবাব দিলেন এমপি হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ ও সারজিস আলম, ফেসবুক পোস্ট ও কমেন্ট বক্সের এক ব্যঙ্গাত্মক কথোপকথনের মধ্য দিয়ে।
সম্প্রতি হাসনাত আবদুল্লাহ তাঁর ফেসবুক পোস্টে টাকার অভাবে ঘুরে বেড়ানোর কথা লেখেন। সেই পোস্টের কমেন্ট বক্সে সারজিস আলম মন্তব্য করেন, টাকার অভাবে কাপড় কিনতে না পেরে হাসনাত নাকি খালি গায়ে চলাফেরা করতেন। অন্যদিকে আসিফ মাহমুদ জানতে চান, টাকার অভাবে না খেয়ে থাকার কথা হাসনাতের মনে আছে কি না।
জবাবে হাসনাত আবদুল্লাহ পাল্টা আসিফ মাহমুদকে কাপড়ের অভাবে বিবস্ত্র হয়ে ঘুরে বেড়ানোর কথা মনে করিয়ে দেন। তিন তরুণ নেতার এই রসাত্মক আলাপ দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়।
তবে পূর্বে প্রকাশিত তথ্য বলছে, বিশ্ববিদ্যালয় জীবনে তাঁরা সম্পূর্ণ আয়হীন ছিলেন, বিষয়টি এমন নয়। হাসনাত নিজেই আগে জানিয়েছিলেন, তিনি ২০১৭ সাল থেকেই আয় করতেন। তাঁর আয়ের উৎসের মধ্যে ছিল শিক্ষাভিত্তিক ব্যবসা, প্রকাশনা, অনলাইন কোর্স বিক্রি এবং শিক্ষার্থীদের পড়ানো।
ফলে ভাইরাল হওয়া এই কথোপকথনকে তাঁদের প্রকৃত আর্থিক অবস্থার বর্ণনা হিসেবে দেখার সুযোগ কম। বরং নিজেদের নিয়ে চলা ‘টাকার উৎস কোথায়?’ ধরনের প্রশ্নের ব্যঙ্গাত্মক উত্তর হিসেবেই এটি উপস্থাপিত হয়েছে বলে ধারণা করা যায়।

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি, মুখোশ-ফেস্টুনসহ গ্রেফতার ২
কোন নারীর সঙ্গে কে গল্প করেছে, তা আমার নামে চালিয়ে দেওয়া হচ্ছে: আমির হামজা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির ৪ নেতাকর্মী আহত