বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
Logo
×

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল পাকিস্তান

প্রথম সমাচার ডেস্ক ০৫ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

দুর্দান্ত বোলিং ও দায়িত্বশীল ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে পাকিস্তান। শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে এই জয় পায় স্বাগতিকরা।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। তবে পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণের মুখে সফরকারীরা ৪২ ওভারে মাত্র ১৫৭ রানে অলআউট হয়ে যায়।

অস্ট্রেলিয়ার হয়ে অধিনায়ক জস ইংলিশ সর্বোচ্চ ৬৫ রানের লড়াকু ইনিংস খেলেন। এছাড়া মার্নাস লাবুশেন ও অ্যালেক্স ক্যারি ১৯ রান করে করেন। পাকিস্তানের হয়ে অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি সামনে থেকে নেতৃত্ব দেন বোলিং আক্রমণে। পাশাপাশি আবরার আহমেদ ও শাদাব খানের স্পিনে অস্ট্রেলিয়ার মধ্যক্রম দ্রুত ভেঙে পড়ে।

১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান শুরুতে ভালো অবস্থানে থাকলেও স্পিনার ম্যাথিউ কুনেম্যানের তোপে ১১২ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে। তবে সাবেক অধিনায়ক বাবর আজমের ধৈর্যশীল ৪০ রান এবং ওপেনার মাআজ সাদাকাতের ২৭ রানের ইনিংস দলকে এগিয়ে রাখে।

শেষদিকে শাদাব খান ও আব্দুল সামাদ কোনো ঝুঁকি না নিয়ে ম্যাচ শেষ করেন। শাদাব ২৯ ও আব্দুল সামাদ ১৮ রানে অপরাজিত থাকেন। তাদের ৪৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৪১.৫ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।

ব্যাট ও বল হাতে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যাচ ও সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শাদাব খান। এই জয়ের মাধ্যমে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে আত্মবিশ্বাসী হয়ে উঠল পাকিস্তান।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...