প্রথম সমাচার ডেস্ক:
আদালতে সঙ্গে দেহরক্ষী নেওয়া নিয়ে সমালোচনার মধ্যে এবার এর কারণ ব্যাখ্যা করলেন পরীমনি। এই চিত্রনায়িকার দাবি, নিরাপত্তাকর্মীরা সঙ্গে ছিলেন বলেই সেদিন অন্যরা তাঁর গায়ে পড়তে পারেননি। অতীতে ভিড়ের মধ্যে সাংবাদিকেরা পড়ে গেলে তাঁর সঙ্গে থাকা লোকজনই তাঁদের টেনে তুলেছেন বলেও জানিয়েছেন তিনি।মঙ্গলবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাজিরা দিতে ঢাকার আদালতে যান পরীমনি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফিরে আসে ৫ নভেম্বর আদালত প্রাঙ্গণে বাগ্বিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা। নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে অভিনেত্রী প্রশ্ন তোলেন, ছবি–ভিডিও ধারণের সময় তাঁর শারীরিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে কি না।দেহরক্ষী নিয়ে পরীমনির ব্যাখ্যাপরীমনির ভাষ্য, আদালতে যাতায়াতের সময় তাঁকে ঘিরে ভিড় তৈরি হয়। সঙ্গে নিরাপত্তাকর্মী রাখার বিষয়টিকে সেই পরিস্থিতির সঙ্গে মিলিয়ে দেখার কথা বলেন তিনি। তাঁর দাবি, এর আগে ভিড়ে সাংবাদিকেরা পড়ে যাচ্ছিলেন, তখন তাঁর লোকজন তাঁদের সাহায্য করেছেন। এসব ঘটনার রেকর্ড রয়েছে বলেও জানান তিনি।সাম্প্রতিক ঘটনায় কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করেন পরীমনি। তাঁর বক্তব্য, ঘটনার কারণ অনুসন্ধান না করে তাঁকে নিয়ে ঢালাও মন্তব্য করা হচ্ছে। নিজের ব্যাখ্যা দেওয়ার পরও কেউ ভুল বুঝলে তাঁর কিছু করার নেই বলেও মন্তব্য করেন তিনি।‘কেউ বলতে পারবেন?’আদালতে যাতায়াতের অভিজ্ঞতা তুলে ধরে সাংবাদিকদের সঙ্গে নিজের সম্পর্কের কথাও বলেন পরীমনি। তাঁর দাবি, প্রায় ছয় বছর ধরে আদালতে আসা–যাওয়ার সময় সাংবাদিক, ইউটিউবার ও কনটেন্ট নির্মাতাদের সঙ্গে নিয়মিত দেখা হলেও আগে এমন ঘটনা ঘটেনি।পরীমনি বলেন, ‘এই কোর্টে আসা–যাওয়ার প্রায় ছয় বছর হয়ে গেছে আমার। এখানে ইউটিউবার থেকে শুরু করে কনটেন্ট ক্রিয়েটর ও মেইনস্ট্রিমের যাঁরা সাংবাদিক আছেন, তাঁরা সবাই এই ছয় বছর আমার সঙ্গে যাওয়া–আসা করেছেন। কেউ বলতে পারবেন, কখনো কারও সঙ্গে আমার একটা দুর্ব্যবহার হয়েছে? পারবেন না।’সেদিন তিনি অভিনেত্রী হিসেবে সাক্ষাৎকার দিতে দাঁড়াননি, একজন মানুষ হিসেবে আদালতে উপস্থিত ছিলেন—এ কথাও উল্লেখ করেন পরীমনি। তাঁর বক্তব্যে বারবার ফিরে আসে ব্যক্তিগত পরিসর ও অনাকাঙ্ক্ষিত স্পর্শের প্রসঙ্গ।স্পর্শের অভিযোগ নিয়ে আবারও বক্তব্য৫ নভেম্বরের ঘটনা সম্পর্কে পরীমনি বলেন, ‘সে যখন আমাকে ধরল, আমি তাকে জিজ্ঞেস করলাম, আমাকে কেন ধরছ? তখন সে তার কার্ড দেখিয়ে বলল, আমি সাংবাদিক।’সাংবাদিক পরিচয় থাকলেই এমন আচরণ গ্রহণযোগ্য হয়ে যায় কি না, সেই প্রশ্নও তোলেন পরীমনি।বিফ্রিংয়ে পরীমনিযে ঘটনা থেকে বিতর্কব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় আত্মসমর্পণ করে জামিন নিতে ৫ নভেম্বর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যান পরীমনি। ছবি ও ভিডিও ধারণের সময় তাঁর নিরাপত্তাকর্মীদের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কি হয়। এতে কয়েকজন সাংবাদিক ও এক বিচারপ্রার্থী আহত হওয়ার অভিযোগ ওঠে।ঘটনার পর প্রথম আলোকে পরীমনি বলেছিলেন, লিফটে ওঠার সময় তাঁর মাথার পাশ দিয়ে মুঠোফোন ও স্ট্যান্ড ঢুকিয়ে দেওয়া হয়েছিল। সেটি সরানোর পর কেউ তাঁর হাত ধরেছেন বলে মনে হয়। অন্যদিকে সংশ্লিষ্ট সাংবাদিক সেই অভিযোগ অস্বীকার করেন। ঘটনা তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় ডিজিটাল রিপোর্টার্স ফোরাম।নোটিশের পর কাজ বন্ধের চেষ্টার অভিযোগ৫ নভেম্বরের ঘটনার জন্য পরীমনিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে ৮ নভেম্বর আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককেও নোটিশ পাঠানো হয়। এতে সাত দিনের মধ্যে ক্ষমা চাওয়ার অনুরোধ জানানো হয়।এরপর ভিডিও বক্তব্যে পরীমনি অভিযোগ করেন, তাঁকে ব্যক্তিগত আক্রমণ ও বর্জনের মুখে ফেলার চেষ্টা চলছে। বিভিন্ন প্রতিষ্ঠানে তাঁর কাজ বন্ধ করতে চাপ দেওয়া হচ্ছে বলেও দাবি করেন। যাঁরা তাঁকে অপদস্থ করছেন, তাঁরা তাঁর কাছে ক্ষমা চাইবেন কি না, পাল্টা সেই প্রশ্ন তোলেন অভিনেত্রী।সিএমএম আদালতে আসেন চিত্রনায়িকা পরীমনি। হাজিরা শেষে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ১৭ নভেম্বর, মঙ্গলবারএর মধ্যে গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠান শেষে গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগও করেন পরীমনি। তবে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জায়েদ নূর তখন গণমাধ্যমকে বলেছিলেন, অনুষ্ঠানে একটি সমস্যা হয়েছিল; গাড়ি বা স্টল ভাঙচুরের বিষয়ে তাঁর জানা নেই। পরীমনি সুস্থভাবে ফিরে গেছেন।

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে স্ত্রীসহ যুবক আটক
বিএনপির কার্যালয়ে আগুন: পুলিশের মামলায় কৃষক শ্রমিক জনতা লীগের সেক্রেটারি কারাগারে
অভিবাসনবিরোধী প্রচারে সরব ফারাজসহ ডানপন্থী ব্রিটিশ রাজনীতিবিদেরা