শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

আমি ছোট বেলায় কওমি মাদ্রাসায় পড়ছি, শিবিরও করেছি: নাসিরুদ্দিন পাটোয়ারী

Icon প্রথম সমাচার ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, আমি কওমি মাদ্রাসায় পড়ছি। তারপর শিবিরও করেছি। ইসলামি ছাত্র আন্দোলন যেটা চরমোনাই হুজুরের টাও করেছি। তাবলীগও করেছি।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী আন্তর্জাতিক ইসলামি বইমেলা পরিদর্শনে তিনি একথা বলেন।

নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, আমি ছোট বেলায় কিশোর কন্ঠ পড়েছিলাম, ছাত্র সংবাদ পড়েছিলাম, ইউথ ওয়েভটা পড়ছিলাম, পার্সপেক্টিভটা খুব ভালো পত্রিকা।

এসময সাংবাদিকরা প্রশ্ন করেন নাসির ভাই ছোট বেলায় শিবির করছিলেন নাকি? জবাবে নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, দেখেন আমি ছোট বেলায় কওমি মাদ্রাসায় পড়ছি। তারপর শিবিরও করেছি। ইসলামি ছাত্র আন্দোল যেটা চোরমনাই হুজুর টাও করেছি। তাবলিকও করছি।

নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, এখন আমি যেটা বুঝি, বাংলাদেশে সবাই কাজ করতেছে, সবাই কাজ করে যে যার মন জয় বেশি করতে পারবে সেই তো ক্ষমতায় যাবে। কিন্তু ইসলামি ছাত্র , ইসলামি ছাত্রশিবির তারপর হলো তাবলিক সবাই একটাই কাজ করছে সেটা হলো আল্লাহর জন্য কাজ করতেছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com