প্রথম সমাচার ডেস্ক:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক ও মিরসরাই উপজেলার সাবেক সভাপতি শেখ মোহাম্মদ আতাউর রহমানকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সোমবার (২৩ নভেম্বর) রাত ৯টার পর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গ্রেফতারের পর তাকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় হস্তান্তরের করা হয়েছে জানা গেছে।
এসআরবি-৭ সূত্রে জানা যায়, শেখ মো. আতাউর রহমানের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায়, বিশেষ করে মিরসরাই থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে নাশকতার মামলাও রয়েছে।
এসআরবি মিডিয়া শাখার কর্মকর্তা মোসলেহ উদ্দিন আহমেদ জানান, বিভিন্ন থানায় মামলা থাকায় অভিযান চালিয়ে শেখ মো. আতাউর রহমানকে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। মামলাগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
সূত্র: মূল প্রতিবেদন
