এ সময় রাজনৈতিক ছত্রচ্ছায়ায় প্রভাবশালী ঠিকাদারদের প্রভাব বিস্তার ও বিভিন্ন জায়গায় কাজের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করার বিষয়েও কথা বলেন তিনি। এসব বিষয়ে সরকার নজর রাখছে জানিয়ে মীর শাহে আলম বলেন, পাবলিক প্রকিউরমেন্টের নিয়ম ও সংশ্লিষ্ট অর্ডিন্যান্স সংশোধনের জন্য এরই মধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি জানান, আইনমন্ত্রীর নেতৃত্বে এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটিতে তিনি নিজেও সদস্য হিসেবে কাজ করেছেন। বিদ্যুৎমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানসহ সংশ্লিষ্টরা এ নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন বলে জানান তিনি।
মীর শাহে আলম বলেন, পিপিআর সংশোধন এমন পর্যায়ে নেওয়া হচ্ছে, যেন ভালো ব্যবসায়ী, ঠিকাদার ও বিক্রেতারা সরকারের কাছে পণ্য সরবরাহ এবং নির্মাণকাজে অংশ নিতে পারেন। দ্রুত সময়ের মধ্যেই সংশোধিত পিপিআর নিয়ে আসা হবে বলেও জানান তিনি।
রাস্তার কাজের গুণগত মান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের অভিযোগের বিষয়েও কথা বলেন মীর শাহে আলম। তিনি বলেন, ফেসবুকসহ অনলাইন মাধ্যমে কোনো রাস্তার কাজের মান নিয়ে অভিযোগ এলে তা আমলে নিয়ে চিফ ইঞ্জিনিয়ার ও নির্বাহী প্রকৌশলীদের ঘটনাস্থলে পাঠানো হচ্ছে।
তবে কার্পেটিংয়ের পর নির্ধারিত সময় না দিয়েই রাস্তার কাজ তুলে মান খারাপ দেখানোর বিষয়েও সতর্ক করেন তিনি। তার ভাষ্য, একটি কার্পেটিংয়ের পর সেটেল হওয়ার জন্য ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় প্রয়োজন হতে পারে। সেই সময় না দিয়ে দুই ঘণ্টার মধ্যে কাজ তুলে ফেললে সেটিকে নিম্নমানের কাজ মনে হতে পারে।
এ বিষয়ে সাধারণ মানুষকে টেকনিক্যাল ও ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো প্রকৌশলীদের কাছ থেকে জেনে নেওয়ার আহ্বান জানান তিনি। গ্রামীণ সড়কে কার্পেটিং বা ঢালাইয়ের কাজ নির্ধারিত স্পেসিফিকেশন ও এস্টিমেট অনুযায়ী হয়েছে কি না, তা বুঝে নেওয়ার অনুরোধ করেন মীর শাহে আলম।
সবশেষে তিনি বলেন, ‘আমাদেরে এসে কাজের গুণগত মান আমরা অনেক ভালো করেছি।’ আগামীতে গণমাধ্যমকর্মীদের নিয়ে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সরেজমিনে গিয়ে উন্নয়নকাজের গুণগত মান দেখানোর কথাও জানান তিনি।

৭ নভেম্বর না হলে আজকের বাংলাদেশ আমরা পেতাম না : আবদুস সালাম