প্রথম সমাচার ডেস্ক:
পটুয়াখালী জেলা জজ আদালতের সাবেক গভর্নমেন্ট প্লিডার (জিপি), জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাউফল উপজেলার বগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে পটুয়াখালী শহরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বাউফল উপজেলার বগা ইউনিয়নে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় আসামি ছিলেন শাহাবুদ্দিন আহমেদ। বাউফল থানায় দায়ের করা ওই মামলার নম্বর ২৫। মামলাটি ২০২৫ সালের ২৫ জুন দায়ের করা হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, শাহাবুদ্দিন আহমেদের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে নাশকতার পরিকল্পনা করার অভিযোগ রয়েছে। মামলার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। পরে জেলা পুলিশের সহায়তায় পটুয়াখালী শহরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ওসি আরও জানান, গ্রেফতার শাহাবুদ্দিন আহমেদকে শনিবার আদালতে সোপর্দ করার কথা রয়েছে।
সূত্র: মূল প্রতিবেদন

সেনা সদস্য পরিচয়ে বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে সাতক্ষীরায় ভুয়া সেনা সদস্য আটক