রিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব ও ছাত্রলীগের সাতজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৫ অক্টোবর) শেষ বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর বাসা থেকে তাদের আটক করা হয়েছে।
আটককৃতদের পরিবারের সদস্যদের দাবী তারা সাবেক ইউপি চেয়ারম্যানের বাসায় লহ্মী পূজার দাওয়াতে এসেছিলো।
আটককৃতরা হলো- কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর ছোট ভাই সলিল গুহ পিন্টু, মহিবুল আলম খোকন, পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম সরদার, মিঠুন হালদার, ওয়াসকুরনী আকন, পলাশ হাওলাদারসহ মোট সাতজন।
এরমধ্যে পলাশ হাওলাদার বিগত আওয়ামী লীগের আমলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে রাজনৈতিক মামলার আসামি ছিলেন।
সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানিয়েছেন, আমাদের বাড়িতে লহ্মী পূজার অনুষ্ঠান চলছিলো। ওই অনুষ্ঠানে আমার কিছু শুভাকাঙ্খীদের দাওয়াত দেওয়া হয়েছিলো।
রবিবার সন্ধ্যার আগ মুহুর্তে বিএনপির কতিপয় কর্মী-সমর্থক আমাদের বাড়িতে এসে মব সৃষ্টি করে লহ্মী পূজার দাওয়াতে আসা ছয়জনসহ আমার ছোট ভাই পিন্টু গুহকে পুলিশের হাতে তুলে দিয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের পর আজ সোমবার সকালে আদালতে প্রেরণ করা হবে।

‘রাশেদ খাঁন ঢাবির সূর্যসেন হল শাখা শিবিরের সাথী ছিলেন’
বিরোধীদলে থাকতেই কবর দিতে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন? তাসনিম জারা
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে পোস্ট, সখীপুরে যুবদল নেতা বহিষ্কার