শনিবার, ১৮ জুলাই ২০২৬
Logo
×

ইন্দো-প্যাসিফিকে নতুন নিরাপত্তা ও প্রযুক্তি উদ্যোগ ঘোষণা কোয়াড জোটের

প্রথম সমাচার ডেস্ক ২৭ মে ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

Quadrilateral Security Dialogue বা কোয়াড জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা, জ্বালানি ও প্রযুক্তি সহযোগিতা জোরদারে একাধিক বড় উদ্যোগের ঘোষণা দেওয়া হয়েছে। বৈঠকটি অনুষ্ঠিত হয় নয়াদিল্লি-তে।

বৈঠকে অংশ নেয় যুক্তরাষ্ট্র, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়া।

ঘোষিত উদ্যোগগুলোর মধ্যে অন্যতম হলো ‘ইন্দো-প্যাসিফিক মেরিটাইম সার্ভিল্যান্স কোলাবোরেশন’ (আইপিএমএসসি)। এই উদ্যোগের মাধ্যমে সামুদ্রিক নজরদারি সক্ষমতা বাড়ানো এবং সদস্য দেশগুলোর মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদান আরও শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এছাড়া প্রযুক্তি ও শিল্পখাতে ব্যবহৃত গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সরবরাহ ব্যবস্থা আরও নিরাপদ ও স্থিতিশীল করতে ‘কোয়াড ক্রিটিক্যাল মিনারেলস ইনিশিয়েটিভ’ চালুর ঘোষণা দেওয়া হয়েছে।

আঞ্চলিক জ্বালানি নিরাপত্তা ও জরুরি পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে ‘ইন্দো-প্যাসিফিক এনার্জি সিকিউরিটি ইনিশিয়েটিভ’ নামের আরেকটি কর্মসূচিও চালু করা হচ্ছে।

একই সঙ্গে ২০২৬ সালের মধ্যে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোতে সাবমেরিন ক্যাবল সংযোগ সম্প্রসারণের বৃহৎ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনাও তুলে ধরা হয়েছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...