শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা, পদ থেকে অব্যাহতি

Icon প্রথম সমাচার ডেস্ক

কুড়িগ্রামের উলিপুরে ৭৪ পিস ইয়াবাসহ মো. আফজাল হোসেন (৪২) নামের এক বিএনপি নেতাকে গ্রেপ্তার হয়েছেন। এ ঘটনায় ওই নেতাকে দল থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে উপজেলা বিএনপি। তিনি উপজেলার হাতিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে হাতিয়া ইউনিয়নের পুরাতন অনন্তপুর এলাকায় আফজাল হোসেনের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর রাতেই উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা ও সদস্য সচিব হায়দার আলী মিঞার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ায় বিষয়টি সংগঠনের নজরে এসেছে। ওই ঘটনা সংগঠনের নীতি, আদর্শ, শৃঙ্খলা, স্বচ্ছতা ও ভাবমূর্তির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং বিষয়টি গুরুতর অপরাধ হওয়ায় সাংগঠনিক শৃঙ্খলা, স্বচ্ছতা ও সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার স্বার্থে হাতিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়কের পদসহ সংগঠনের সকল কার্যক্রম থেকে আফজাল হোসেনকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞা বলেন, আফজাল হোসেন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়কের পদসহ সকল সংগঠনের কার্যক্রম থেকে তাকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। যদি কোনো নেতাকর্মী দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় উলিপুরে অভিযান চালিয়ে ৭৪ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com