শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

ইরানের অস্ত্রভান্ডারে আরও উন্নত অস্ত্র মজুদ রয়েছে: দাবী আইআরজিসির

Icon প্রথম সমাচার ডেস্ক

নেতানিয়াহু আর্মি রেডিওকে আরও বলেন, যদি তার দল লিকুড সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে পারে, তাহলে বর্তমান জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিতিরকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে না। উগ্রপন্থি বেন গিভির নেতানিয়াহুকে চাপ দিচ্ছেন, লিকুড পার্টির সঙ্গে জোট করে যদি তারা আবারও ক্ষমতায় আসতে পারেন, তাহলে তাকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দিতে হবে। তবে নেতানিয়াহু জানিয়ে দিয়েছেন, বেন গিভির এ পদ পাবেন না। তিনি বলেন, বেন গিভির এ পদটি চায়। কিন্তু এ ব্যাপারে তার কোনো সিদ্ধান্ত নেই এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পদটি লিকুড পার্টির মধ্যেই থাকবে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যে কোনো সময় হামলা চালাতে পারে এমন আশঙ্কা মাথায় রেখে নিজেদের প্রস্তুত করছে ইরান। জানা গেছে, ইরান যদি টের পায় মার্কিনি ওইসরাইলিরা হামলার প্রস্তুতি নিচ্ছে, তাহলে ইরানই আগে হামলা চালাবে।

অন্যদিকে যুক্তরাজ্যে সামরিক স্থাপনাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার চেষ্টা বাড়াচ্ছে ইরান। এমন সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাজ্যের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এমআই৫-এর প্রধান কেন ম্যাককালাম। সোমবার এক বক্তব্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেন, গত মাসে রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ফেয়ারফোর্ড ঘাঁটিতে হামলার একটি কথিত ষড়যন্ত্রের পেছনে ইরানের জড়িত থাকার সম্ভাবনা ‘প্রায় নিশ্চিত’। ঐ ঘাঁটি ব্যবহার করে মার্কিন বোমারু বিমান ইরানে হামলা চালিয়েছিল।

যুক্তরাজ্যের নিরাপত্তার জন্য বিভিন্ন ধরনের হুমকি নিয়ে বার্ষিক বক্তব্যে এমআই৫-এর মহাপরিচালক কেন ম্যাককালাম বলেন, ফেয়ারফোর্ডের ঘটনাটি নিয়ে তদন্ত চলায় এ বিষয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। তবে চলতি বছরে সামরিক স্থাপনার মতো কঠিন লক্ষ্যবস্তুতে হামলার ক্ষেত্রে ইরানের উচ্চাকাঙ্ক্ষায় বড় ধরনের পরিবর্তন দেখা গেছে। তিনি বলেন, ফেয়ারফোর্ডের ঘটনাটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। যুক্তরাজ্যের বাইরেও বিশ্বের বিভিন্ন স্থানে এ ধরনের আরও ঘটনা ঘটেছে। তবে ফেয়ারফোর্ড ঘাঁটির ঘটনায় ইরানের সংশ্লিষ্টতার বিষয়ে তদন্তের চূড়ান্ত ফল এখনো প্রকাশ করা হয়নি।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com