রোববার, ২৪ মে ২০২৬
Logo
×

ইরান-যুক্তরাষ্ট্র সম্ভাব্য শান্তি চুক্তি ঠেকাতে সক্রিয় হতে পারে ইসরায়েল: সাবেক মার্কিন কর্মকর্তা

প্রথম সমাচার ডেস্ক ২৪ মে ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শান্তি চুক্তি বাস্তবায়নের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরায়েল— এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের সাবেক প্রধান জো কেন্ট।

তিনি বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর উদ্যোগে সম্ভাব্য যে শান্তি চুক্তির আলোচনা চলছে, তা মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ হতে পারে। তবে ইসরায়েল এটিকে নিজেদের কৌশলগত স্বার্থের জন্য হুমকি হিসেবে দেখছে বলেও মন্তব্য করেন তিনি।

জো কেন্টের মতে, ইসরায়েল যাতে সম্ভাব্য এই সমঝোতা বানচাল করতে না পারে, সে জন্য ওয়াশিংটনের আরও কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন। তিনি বলেন, ইসরায়েল যেসব মার্কিন সামরিক সহায়তার ওপর নির্ভর করে ইরানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে, সেগুলো প্রত্যাহারের বিষয় বিবেচনা করা উচিত।

এছাড়া লেবাননে নতুন করে হামলা চালানো হলে ইসরায়েলকে আরও কঠিন পরিণতির মুখোমুখি হতে হতে পারে— এমন বার্তাও স্পষ্টভাবে দেওয়া প্রয়োজন বলে মত দেন তিনি।

সাবেক এই মার্কিন কর্মকর্তা আরও বলেন, আগামী ৬০ দিনের মধ্যেই বোঝা যাবে ওয়াশিংটন ইসরায়েলপন্থী প্রভাবশালী লবি গ্রুপ AIPAC-এর প্রভাব নিয়ন্ত্রণে আনতে সক্ষম কি না।

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি ও সম্ভাব্য কূটনৈতিক সমঝোতাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে ইতোমধ্যে নতুন আলোচনা শুরু হয়েছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...