মাওয়াসি এলাকায় বিপুলসংখ্যক বাস্তুচ্যুত ফিলিস্তিনি তাঁবুতে বসবাস করছেন। ইসরাইল একসময় এলাকাটিকে মানবিক নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা করেছিল। তবে এরপরও সেখানে বারবার হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী।
গাজায় প্রাণহানির সর্বশেষ হিসাব
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার সর্বশেষ হিসাব প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, গত ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৬৮ জন।
২০২৫ সালের ১১ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় অন্তত ১ হাজার ৬৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ হাজার ৯৬৪ জন। এ সময় ধ্বংসস্তূপের নিচ থেকে অন্তত ৮৫০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত অন্তত ৭৪ হাজার ৬৯৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৯৩ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এই সংখ্যা আরো বাড়তে পারে।
এদিকে শীতজনিত কারণে গাজায় মৃত্যুর সংখ্যাও বেড়েছে। সর্বশেষ ৯ মাস বয়সি এক শিশুর হাইপোথার্মিয়ায় মৃত্যু হয়েছে। চলতি শীত মৌসুমে এ ধরনের মৃত্যুর সংখ্যা বেড়ে ১১ হয়েছে।
গাজার অধিকাংশ বাসিন্দাই বাস্তুচ্যুত। তাদের অনেকে তাঁবুতে অথবা ক্ষতিগ্রস্ত ভবনে আশ্রয় নিয়েছেন। সাম্প্রতিক ভারী বৃষ্টির কারণে এসব আশ্রয়স্থলে পানি ঢুকে পড়েছে। এতে তাদের দুর্ভোগ আরো বেড়েছে।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজাজুড়ে ইসরাইলি হামলা বেড়েছে। ফলে উপত্যকাটিতে নতুন করে প্রাণহানি ও বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ বাড়ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

কাজ না করলে মজুরি ছাড়া কারখানা বন্ধ
চীনে খাড়া গিরিখাতে ভূগর্ভস্থ বিদ্যুৎকেন্দ্র, চাহিদা মেটায় সাড়ে ৭ কোটি মানুষের
পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন