এদিকে দেশজুড়ে যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো নাশকতামূলক কর্মকাণ্ড মারাত্মক রূপ নিয়েছে। পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দেওয়া সর্বশেষ তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ সারা দেশের ১১টি জেলায় মোট ২২টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ডিএমপির পরিসংখ্যান অনুযায়ী, সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত কেবল রাজধানীরই ১৯টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। এসব নাশকতায় জড়িত থাকার অভিযোগে রাজধানীতে এখন পর্যন্ত অন্তত ৩৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর বাইরেও নাশকতার বিস্তার ঘটেছে ব্যাপকভাবে। মানিকগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, শরীয়তপুর, কক্সবাজার ও রংপুরসহ বিভিন্ন জেলায় একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টির খবর পাওয়া গেছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীসহ দেশজুড়ে পুলিশ ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি মধুপুর পীরের