শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
Logo
×

কক্সবাজারে ফের আবাসিক হোটেলে আগুন, প্রাণে বাঁচল ৩ শতাধি পর্যটক

Icon প্রথম সমাচার ডেস্ক

​কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, ‘আগুনের খবর পেয়ে দ্রুতই নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট সেখানে উপস্থিত হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, জেনারেটরের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে কেউ হতাহত হননি।’

​‘দ্য সী প্রিন্সেস’-এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের জানান, ‘আমাদের কর্মীদের দক্ষতা ও পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকায় বড় কোনো দুর্ঘটনার হাত থেকে পর্যটকরা নিরাপদে রয়েছেন।’

​উল্লেখ্য, গত ১৭ অক্টোবর (শনিবার) উখিয়ার ইনানী এলাকায় টুপটুপ রিসোর্ট নামের একটি আবাসিক প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১০ পর্যটক।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com