প্রথম সমাচার ডেস্ক:
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী খারনই এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত খারনই বিওপি সংলগ্ন খেলার মাঠে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিজিবির ব্যবস্থাপনায় আয়োজিত এ ক্যাম্পে তিনজন চিকিৎসক নারী, পুরুষ ও শিশুসহ ২৫৪ জনকে চিকিৎসাসেবা দেন। তাঁদের মধ্যে ৭৭ জন পুরুষ, ১৩৫ জন নারী ও ৪২ জন শিশু। এ সময় ৫৪ গ্রুপের বিভিন্ন ধরনের ওষুধ বিতরণের পাশাপাশি ডায়াবেটিস পরীক্ষাও করা হয়। ক্যাম্পে উপস্থিত ছিলেন ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি, সংশ্লিষ্ট কোম্পানি ও বিওপি কমান্ডার, বিজিবি সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা। সীমান্ত সুরক্ষার পাশাপাশি প্রত্যন্ত এলাকার দরিদ্র ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবায় বিজিবির এ উদ্যোগকে মানবিক ও জনকল্যাণমূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সম্পাদক : ব্যারিষ্টার মোহাম্মদ মারুফ ইব্রাহীম (আকাশ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭/এ/১ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।
সূত্র: মূল প্রতিবেদন

ডেঙ্গুতে প্রাণ হারালেন পুলিশ পরিদর্শক মো. সহিদুল ইসলাম