শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি

Icon প্রথম সমাচার ডেস্ক

রাজধানীর চকবাজার শাহী মসজিদ চত্বরে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং তাদের প্রকাশনা বাজেয়াপ্ত করার দাবিতে খতমে নবুওয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৩টায় আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ ঢাকা মহানগর লালবাগ জোনের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, ‘ইসলামের মৌলিক আকীদা অনুযায়ী মহানবী হযরত মুহাম্মদ (সা.) শেষ নবী ও রাসুল। তার পর আর কোনো নবী আসবেন না। কাদিয়ানী সম্প্রদায় শেষ নবীর নবুওয়তকে অস্বীকার করে বিশ্ব মুসলিমের ঈমান-আকীদায় আঘাত হানছে।

কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি
দুশ্চিন্তায় মন ভার? স্বস্তি পেতে করুন ৩ আমল
তিনি বলেন, ‘বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে কাদিয়ানীদের আইনগতভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে। ৯২ ভাগ মুসলমানের এই বাংলাদেশেও কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে এবং তাদের বিভ্রান্তিকর যাবতীয় প্রকাশনা অবিলম্বে বাজেয়াপ্ত করতে হবে।’

প্রধান আলোচক বক্তৃতায় সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, ঈমান-আকীদাকে রক্ষা করতে হলে কাদিয়ানীদের যাবতীয় অপতৎপরতা শক্ত হাতে রুখে দাঁড়াতে হবে। সরকার যদি সংখ্যাগরিষ্ঠ তাওহিদী জনতার প্রাণের দাবি মেনে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা না করে, তবে আগামীতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

তিনি বলেন, কাদিয়ানী সম্প্রদায় ‘আহমদীয়া মুসলিম জামাত’ পরিচয়, ‘মুবাশ্বিরা কোর্স’সহ বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম এবং নিজস্ব প্রচারমাধ্যমের মাধ্যমে তাদের মতবাদ প্রচার করছে। খতমে নবুওয়ত ইসলামের মৌলিক আকিদা হওয়ায় তাদের ধর্মীয় দাবিগুলো সম্পর্কে মুসলমানদের সচেতন থাকা জরুরি। বিশেষত ধর্মীয় পরিভাষা ও মুসলিম পরিচয়ের আড়ালে প্রচারণা চালানোর কারণে বিভ্রান্তির সুযোগ তৈরি হতে পারে। তাই এ বিষয়ে মুসলিম সমাজকে সচেতন হওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর শাখার সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি বলেন, ‘চকবাজারের এই ঐতিহাসিক চত্বর থেকে আজ আমরা স্পষ্ট বার্তা দিতে চাই—খতমে নবুওয়তের আকীদা রক্ষা করা প্রতিটি সচেতন মুসলমানের ঈমানী দায়িত্ব। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার সুনির্দিষ্ট আইন পাস না হওয়া পর্যন্ত রাজপথের এই সংগ্রাম অবিরত চলবে।’

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম কাসেমীর সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন মাওলানা মাহফুজুল হক, মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা শওকত হোসাইন সরকার, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মুফতী খোবাইব আহমাদ, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতী বশিরুল্লাহ, মাওলানা জসিম উদ্দিন, মুফতী সাখাওয়াত হুসাইন রাজী, মুফতী কিফয়াতুল্লাহ আজহারী, মুফতী হারুন ইজহার, মুফতী মাসঊদুল করীম, মাওলানা শাব্বির আহমাদ কাসেমী, মাওলানা ইউনুস ঢালী, মুফতী মুহাম্মদ নোমান, মাওলানা এনামুল হক মুসা, শায়েখ আহমাদ বিন ইউসুফ আল আজহারী, মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া, মুফতী সালাহ উদ্দিন, মাওলানা জুনায়েদ কাসেমী, মুফতী গাজী ইয়াকুব উসমানী, মাওলানা আলী আজম, মাওলানা আফসার মাহমুদসহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম এবং সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ বক্তব্য দেন।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com