প্রথম সমাচার ডেস্ক:
ঝিনাইদহের কালীগঞ্জে বাড়ি থেকে বের হয়ে পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন বিল্লাল হোসেন (২২) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবক। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার। নিখোঁজ ছেলেকে ফিরে পেতে স্বজনদের দ্বারে দ্বারে ছুটছেন পরিবারের সদস্যরা।
নিখোঁজ বিল্লাল হোসেন কালীগঞ্জ উপজেলার ৮ নম্বর মালিয়াট ইউনিয়নের তক্তিপুর পশ্চিমপাড়া গ্রামের মো. মোমিন হোসেনের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে নিজ বাড়ি থেকে বের হন বিল্লাল। এরপর আর বাড়িতে ফিরে আসেননি। তিনি মানসিক প্রতিবন্ধী এবং তার সরকারি প্রতিবন্ধী পরিচয়পত্র রয়েছে।
পরিবারের সদস্যরা জানান, বিল্লাল বাড়িতে ফিরে না আসায় প্রথমে আত্মীয়স্বজনের বাড়িসহ আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করা হয়। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। দিন যত গড়াচ্ছে, ততই বাড়ছে পরিবারের দুশ্চিন্তা।
এ ঘটনায় বিল্লালের বাবা মো. মোমিন হোসেন কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। নিখোঁজ ছেলেকে দ্রুত খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পুলিশের সহযোগিতা কামনা করেছেন তিনি।
কোনো সহৃদয় ব্যক্তি বিল্লাল হোসেনের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতিকে শুভেচ্ছা জানাতে এসেছি: দিনেশ ত্রিবেদী
সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫, স্ত্রীর ১০ বছররের কারাদণ্ড
বিপদে পড়ে বিএনপি চিৎকার করছে, ‘মুঝে বাঁচাও, বাঁচাও’ : পাটওয়ারী