নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের ঢাকা মহানগর উত্তরের সহসম্পাদক মোতাহার হোসেন খান সুফলকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের ছোট ভাই।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর শেরে বাংলা নগর এলাকা থেকে মিরপুর মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
রাতে ডিএমপি অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গনি গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এদিন রাতে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমানের নেতৃত্বে শেরে বাংলা নগর একটি অভিযান চালানো হয়। অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের ছোট ভাই ও যুবলীগ ঢাকা মহানগর উত্তরের সহ-সম্পাদক মোতাহার হোসেন সুফলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সুফলের বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়েরকৃত ২০টির বেশি মামলার আসামি। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

গোপালগঞ্জে পুলিশের সামনেই লাঠিসোঁটা হাতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল