শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
Logo
×

কেরানীগঞ্জে ফ্ল্যাট থেকে আওয়ামী লীগ নেত্রী ডালিয়ার গলাকাটা মরদেহ উদ্ধার

Icon প্রথম সমাচার ডেস্ক

নিহতের ছোট মেয়ে লিজা বলেন- কী অপরাধ ছিল আমার মায়ের, যে তাকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হলো? যারা আমার মাকে হত্যা করেছে, সরকারের কাছে তাদের সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছি।

কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিলুল হক বলেন, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে চলে আসি। সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে আসছেন। ফাঁকা বাসায় কে বা কারা তাকে হত্যা করেছে, তা তদন্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন- নিহতের সন্তানদের সঙ্গে কথা বলে কারও সঙ্গে তাঁর কোনো বিরোধ ছিল কি না, তা জানার চেষ্টা করা হবে। হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com