একটি অন্যতম বড় মাইলফলক ছিল ‘ইলেকট্রনিক ভ্যাকসিন ইন্টেলিজেন্স নেটওয়ার্ক’ (eVIN)। টিকার মজুদ এবং কোল্ড-চেইনের তাপমাত্রা ডিজিটাল পদ্ধতিতে নজরদারির জন্য ইউএনডিপি এটি ডিজাইন ও বাস্তবায়ন করেছিল।
টিকা সরবরাহ শৃঙ্খলে নজরদারি উন্নত করার মাধ্যমে eVIN টিকাদান ব্যবস্থাপনা জোরদার করতে সাহায্য করে এবং পরবর্তীতে কোভিড-১৯ প্রতিষেধক ব্যবস্থাপনার জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি প্রদান করে।
ইউএনডিপি রূপান্তরকামী (ট্রান্সজেন্ডার) ব্যক্তিদের অধিকার এগিয়ে নেওয়া, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর আইনি সহায়তা পাওয়ার পথ সহজ করা এবং ‘দিশা’ (Disha) কর্মসূচির মাধ্যমে নারীদের সুযোগ সম্প্রসারণে সহায়তা করেছিল—যা দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে নতুন দিক উন্মোচন করে।
পরিবেশগত দিক থেকে, ২০১৫ সালে ভারতে চালু হওয়া ‘বায়োডাইভারসিটি ফাইন্যান্স ইনিশিয়েটিভ’ (BIOFIN) অর্থায়নের প্রয়োজনীয়তা মূল্যায়ন এবং জাতীয় জীববৈচিত্র্য অর্থায়ন পরিকল্পনা তৈরি করতে সাহায্য করেছিল।
শিল্পক্ষেত্র এবং ভারতীয় রেলওয়েতে জ্বালানি দক্ষতার (energy efficiency) ওপর কাজটি দর্শিয়েছিল যে কীভাবে পরিবেশগত স্থায়িত্বকে প্রধান প্রধান অর্থনৈতিক খাতগুলোর সাথে সমন্বিত করা যেতে পারে।
২০২০-এর দশক: সংকট মোকাবিলা এবং টেকসই উন্নয়ন ত্বরান্বিতকরণ
কোভিড-১৯ যখন স্বাস্থ্য ব্যবস্থার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিল, তখন ইউএনডিপি ডিজিটাল ভ্যাকসিন লজিস্টিকস এবং উত্তর-পূর্ব ভারতের হাসপাতালগুলোতে অক্সিজেন ব্যবস্থার সহায়তার মাধ্যমে ভারতের মহামারি মোকাবিলা প্রচেষ্টায় পাশে দাঁড়িয়েছিল।
এই অংশীদারিত্ব কোভিড-১৯ টিকাদানের জন্য ‘CoWIN’ এবং পরবর্তীতে গর্ভবতী নারী ও শিশুদের নিয়মিত টিকাদানের ডিজিটাল ব্যবস্থা জোরদার করতে দেশব্যাপী ‘U-WIN’ চালুর কাজে সহায়তা করেছিল।
মহামারির সংকটের বাইরেও, রাজ্য ও জেলা পর্যায়ে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা’কে (SDGs) পরিমাপযোগ্য অগ্রগতিতে রূপান্তর করার ওপর জোর দেওয়া হয়েছে।
ইউএনডিপি-সমর্থিত এসডিজি পর্যবেক্ষণ ও সমন্বয় সংক্রান্ত মডেলগুলো উপাত্ত-ভিত্তিক (data-driven) পরিকল্পনা এবং স্থানীয় পদক্ষেপগুলোকে শক্তিশালী করতে সাহায্য করেছে।
জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য, মরুকরণ এবং ওজন স্তর রক্ষাসহ ভারতের পরিবেশগত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নেও এই অংশীদারিত্ব কাজ চালিয়ে যাচ্ছে।
তৃণমূল পর্যায়ে, সরকারি সহযোগীদের সাথে এই যৌথ কাজ আদিবাসী সম্প্রদায়ের অধিকার ও জীবিকা জোরদার করা, শস্য বিমার মাধ্যমে ক্ষুদ্র কৃষকদের সাহায্য করা এবং পরিচ্ছন্নতা কর্মীদের (sanitation workers) সামাজিক সুরক্ষা উন্নত করার ওপর আলোকপাত করে।
জনস্বাস্থ্য থেকে শুরু করে জলবায়ু সহনশীলতা—এই দীর্ঘযাত্রার মূল লক্ষ্যই হলো এমন একটি ব্যবস্থা গড়ে তোলা, যা ব্যাপক জনগোষ্ঠীর কাছে সহজেই পৌঁছাতে পারে।

নতুন করে হামলা হলে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের গোপন সামরিক ঘাঁটি হবে ইরানের লক্ষ্যবস্তু
মোজতবা খামেনির শাসনব্যবস্থা উচ্ছেদে মোসাদকে নির্দেশ নেতানিয়াহুর
স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, সর্বাত্মক সহযোগিতার নির্দেশ শি জিনপিংয়ের