প্রথম সমাচার ডেস্ক:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ডি.এইচ.এম.এস ডক্টরস অ্যাসোসিয়েশন কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও উচ্চতর প্রশিক্ষণ ক্লাস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বসুরহাট পৌরসভার সকাল ১০টার সময় আজমির কনভেনশন অডিটোরিয়ামে এ সম্মেলন ও প্রশিক্ষণ ক্লাস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক (অব.) ডা. এম. এ. হান্নান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. স্বপন মজুমদার, সিনিয়র সহ-সভাপতি, ডি.এইচ.এম.এস ডক্টরস অ্যাসোসিয়েশন কোম্পানীগঞ্জ উপজেলা শাখা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ (অব.) ডা. বেলায়েত হোসেন, সভাপতি, ডি.এইচ.এম.এস ডক্টরস অ্যাসোসিয়েশন নোয়াখালী জেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোহাম্মদ সালাউদ্দিন, সভাপতি, ডি.এইচ.এম.এস ডক্টরস অ্যাসোসিয়েশন সদর উপজেলা শাখা; ডা. মো. মাইনুদ্দীন, জেলা সেক্রেটারি, ডক্টরস অ্যাসোসিয়েশন নোয়াখালী জেলা শাখা এবং সহকারী অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা সহ-সভাপতি, ডি.এইচ.এম.এস ডক্টরস অ্যাসোসিয়েশন নোয়াখালী জেলা শাখা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. দীপক চন্দ্র রায়, প্রধান উপদেষ্টা, ডি.এইচ.এম.এস ডক্টরস অ্যাসোসিয়েশন কোম্পানীগঞ্জ উপজেলা শাখা; ডা. আবু তাইয়্যেব, সাংগঠনিক সম্পাদক, ডি.এইচ.এম.এস ডক্টরস অ্যাসোসিয়েশন কোম্পানীগঞ্জ উপজেলা শাখা ও এমডি হোমিওপ্যাথিক অ্যান্ড হসপিটাল, বসুরহাট পৌরসভা এবং ডা. গোলাম কবির, অর্থ সম্পাদক, ডি.এইচ.এম.এস ডক্টরস অ্যাসোসিয়েশন কোম্পানীগঞ্জ উপজেলা শাখা ও চেয়ারম্যান, হোমিওপ্যাথিক রিসোর্স ফোরাম বসুরহাট শাখা। বক্তারা তাঁদের বক্তব্যে হোমিওপ্যাথিক চিকিৎসাব্যবস্থার উন্নয়ন, চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং চিকিৎসাসেবার মানোন্নয়নে উচ্চতর প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। এ সময় কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের হোমিওপ্যাথিক চিকিৎসক, সংগঠনের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সম্পাদক : ব্যারিষ্টার মোহাম্মদ মারুফ ইব্রাহীম (আকাশ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭/এ/১ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।
সূত্র: মূল প্রতিবেদন

সীমান্তে সর্বোচ্চ আত্মত্যাগ দিয়ে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা ফয়সল হাসান খান