বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Logo
×

খোলা মাঠে ছোট্ট শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

কুয়াশাচ্ছন্ন আবহাওয়া, রোদের দেখা মেলা ভার। এমন এক দুপুরে বিদ্যালয়ের মাঠে সহশিক্ষা কার্যক্রমে মেতে উঠেছে শিক্ষার্থীরা। বগুড়ার আকন্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩৫ শতাংশ জায়গাজুড়ে রয়েছে ছোট্ট একটি মাঠ। এই মাঠেই দ্বিতীয় শ্রেণির ২০ শিক্ষার্থীর এমন প্রাণবন্ত সময়ের গল্প নিয়ে এই আয়োজন।বিদ্যালয়ের সবুজ চত্বরে সহশিক্ষা কার্যক্রমে সৃজনশীলতার চর্চায় মগ্ন শিক্ষার্থীরা।
খেলতে গিয়ে হাত ভেঙেছে সিদ্ধার্থের, তবু বিদ্যালয়ে এসে সহশিক্ষা কার্যক্রমে অংশ নিয়েছে সে।
বিদ্যালয়ের মাঠে বসে পাঠদান ও সহশিক্ষা কার্যক্রমে অংশ নিচ্ছে শিক্ষার্থীরা।
সহপাঠীদের গান শোনাচ্ছে এক শিক্ষার্থী।
শিক্ষকের উপস্থিতিতে খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পড়াশোনা।
বিদ্যালয়ের মাঠে শরীরচর্চায় ব্যস্ত শিক্ষার্থীরা।
শরীরচর্চার অংশ হিসেবে চলছে শিক্ষার্থীদের শারীরিক কসরত।
হাতের আঙুলের ভঙ্গিতে শাপলা ফুল ফুটিয়ে দেখাচ্ছে শিক্ষার্থীরা।
শারীরিক কসরতের মাধ্যমে শরীরচর্চা করছে শিক্ষার্থীরা
উন্মুক্ত ক্লাস শেষে শ্রেণিকক্ষে ফিরে যাওয়া।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com