শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিস ভাঙচুর করে আগুন

Icon প্রথম সমাচার ডেস্ক

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি অফিস ভাঙচুর করে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার ও বর্ণি বাজারে আজ শনিবার (১৪ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, এদিন রাতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লাঠি-সোঠা নিয়ে মিছিল বের করেন। একপর্যায়ে নিলফা বাজারে বিএনপি অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন।

অন্যদিকে, একই উপজেলার বর্ণি বাজারে যুবদল নেতার একটি ব্যক্তিগত অফিস ভাঙচুর করা হয়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি আমি জেনেছি। বিস্তারিত পরে জানানো হবে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com