প্রথম সমাচার ডেস্ক:
রান্নায় মসলা হিসেবে লবঙ্গের ব্যবহার পরিচিত। তবে খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি শরীরের বেশকিছু সমস্যার সমাধানও দিতে পারে লবঙ্গ। কাশি হলে অনেকে লবঙ্গ খান, দাঁতে ব্যথা হলে দাঁতের গোড়ায় লবঙ্গ চেপে ধরে থাকেন।
এগুলো ছাড়াও লবঙ্গের আরও কিছু সম্ভাব্য স্বাস্থ্যগুণ আছে। বিশেষ করে রাতে ঘুমানোর আগে লবঙ্গ ভেজানো পানি পান করলে হজম, রোগ প্রতিরোধক্ষমতা ও মুখের স্বাস্থ্যের ক্ষেত্রে উপকার পেতে পারেন। লবঙ্গের পানি পান করার ৫টি সম্ভাব্য উপকারিতা জেনে নিন।
সর্দি-কাশি কমাতেও লবঙ্গ খুবই কার্যকরী। যাদের ঠান্ডা লাগার সমস্যা আছে, তারা নিয়মিত লবঙ্গের পানি পান করলে উপকৃত হতে পারেন। এর পাশাপাশি শুষ্ক কাশি থাকলে লবঙ্গ চিবালে কাশি কিছুটা কমতে পারে।
রাতে অনেকের পেট ফাঁপা, গ্যাস ও হজমের সমস্যা দেখা দেয়। লবঙ্গের পানি এসব অস্বস্তি কমাতে পারে। হজমে প্রয়োজনীয় এনজাইম নিঃসরণে ভূমিকা রাখতে পারে। পাশাপাশি ডায়রিয়া ও পাকস্থলীর অস্বস্তি কমাতেও এর সম্ভাব্য উপকারের কথা বলা হয়।
লবঙ্গে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এটি শরীরকে ক্ষতিকর উপাদানের প্রভাব থেকে রক্ষা করতে সাহায্য করে। নিয়মিত পরিমিত পরিমাণে লবঙ্গের পানি পান করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে পারে।
প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে ২টি লবঙ্গ চিবিয়ে খেয়ে নিন। এরপর এক গ্লাস হালকা গরম পানি পান করতে পারেন। চাইলে লবঙ্গ ভিজিয়ে রেখে সেই পানিও পান করতে পারেন।
লবঙ্গে ইউজেনল নামের একটি প্রাকৃতিক উপাদান আছে। এটি মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সহায়ক হতে পারে। তাই রাতে হালকা গরম লবঙ্গের পানি পান করলে শরীর ও মন কিছুটা স্বস্তি পেতে পারে।
লবঙ্গ দিয়ে গরম পানি খেলে দাঁতের ব্যথায় উপকার পাওয়া যায়। এ ছাড়া দাঁতের গোড়ায় লবঙ্গ চেপে রাখলেও কিছুটা উপকার পাওয়া যায়। লবঙ্গের অ্যান্টি-সেপ্টিক গুণ দাঁতের ব্যথা ও মাড়ির ইনফেকশন দূর করতে সাহায্য করে।

সাতক্ষীরায় সাংবাদিককে মারধর, বিএনপির দাবি আ.লীগের এজেন্ট
মোসাদ্দিকের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সাদিক কায়েমের প্রতিক্রিয়া
বাগেরহাট জেলা বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীরা