মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
Logo
×

চায়ের দোকানে চলছিল ঝগড়া, থামাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল এইচএসসি ফলপ্রত্যাশীর

Icon প্রথম সমাচার ডেস্ক

সাতক্ষীরা শহরে চায়ের দোকানে কথা-কাটাকাটি থেকে তৈরি ঝগড়া থামাতে গিয়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে জাকারিয়া খান নামে এক তরুণ নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টা থেকে পৌনে ১২টার মধ্যে শহরের প্রাণিসম্পদ হাসপাতাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাকারিয়া খান সাতক্ষীরা শহরের রুচিরা বেকারির মালিক আব্দুল গফুরের ছেলে। তিনি দুই ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয়। জাকারিয়া উচ্চমাধ্যমিকের ফলপ্রত্যাশী ছিলেন বলে জানিয়েছেন তার আত্মীয় মোহাম্মদ আজিম। তিনি পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ শাহীনের মামাতো ভাই।

মাছুম বিল্লাহ শাহীন জানান, জাকারিয়া প্রাণিসম্পদ হাসপাতাল মোড়ের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় সেখানে এক ব্যক্তির সঙ্গে দোকানদারের কথা-কাটাকাটি চলছিল। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাকারিয়া তা থামাতে এগিয়ে যান। তখন কয়েকজন তাকে বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জাকারিয়াকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা থানার ওসি (তদন্ত) মো. শহীদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com