বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’ অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা তৈরিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে (মাউশি) নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মাউশির মহাপরিচালকের কাছে পাঠানো মন্ত্রণালয়ের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে মন্ত্রিপরিষদ বিভাগের ২৩ নভেম্বরের এক স্মারকের সূত্রে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’ অনুযায়ী টয়লেট ব্যবহার ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা তৈরির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের গত ২৩ নভেম্বরের এক চিঠিতে জানানো হয়, মন্ত্রিসভার বৈঠকে গৃহীত অবাস্তবায়িত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার জন্য আগামী ২৯ নভেম্বর বেলা আড়াইটায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে।

চিঠির সংযুক্তি অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে দুটি বাস্তবায়নাধীন সিদ্ধান্ত রয়েছে। প্রথমটি গত ৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে অনুমোদিত ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’ অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারবিধি সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কার্যক্রম গ্রহণ।

দ্বিতীয় সিদ্ধান্তটি গত ৩ আগস্ট অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকের নির্দেশনা অনুযায়ী সরকারি অফিসে সৌর বিদ্যুতের অধিকতর ব্যবহার নিশ্চিতকরণ, যেখানে পর্যায়ক্রমে সব সরকারি দপ্তরে সৌর বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার কথা বলা হয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com