বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

‘আমার মৃত্যুর জন্য কেহ দাই না’, ঢাকা কলেজ শিক্ষার্থীর ‘সুইসাইড নোট’

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

‘সুইসাইড নোট’ লিখে ঢাকা কলেজের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সামাজিক যোগাযোগমাধ্যমে ওই শিক্ষার্থী তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন।

ওই পোস্টে তিনি লিখেছেন, আমার মৃত্যুর জন্য কেহ দাই না।

এরপর লিখেন, Communication gap না থাকলে জীবন ১০০০০০ গুণ সুন্দর হতো। # ট্যাগ দিয়ে লেখেন এর দোষ হের দোষ, আর কারও দোষে দোষী হবো না।

শেষাংশে লিখেন সন্তান, ভাই, প্রেমিক, বন্ধু আর কোনো ব্যর্থতা মেনে নিতে পারছি না। আমারে মাফ কইরা দিও সবাই।

জানা যায়, ওই আত্মহত্যাকারীর নাম কামরুল ইসলাম , তিনি ঢাকা কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের গণিত বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়।

তার সহপাঠী ইমন হোসাইন জানান, কামরুল অ্যালুমিনিয়াম সায়ানাইড ধর্মি বিষ সেবন করেন। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রাত ৯টা ৪০ মিনিটের দিকে তিনি মারা যান।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com