বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

জুলাই আন্দোল‌নে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াতকে আটকের পর পু‌লি‌শের হা‌তে তু‌লে দি‌য়ে‌ছেন ছাত্রদলের নেতা-কর্মীরা।

বুধবার (২৫ ন‌ভেম্বর) দিবাগত রাত একটার দিকে রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর এলাকা থেকে শাখাওয়াতকে আটক করেন ছাত্রদ‌লের নেতাকর্মীরা। প‌রে তা‌কে পুলি‌শের কা‌ছে সোপর্দ ক‌রেন তারা।

মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, ধানমন্ডি ২৭ নম্বর শাখাওয়াতকে আটক করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এরপর খবর পে‌য়ে পু‌লিশ গি‌য়ে শাখাওয়াত‌কে থানায় আনা হয়।

শেখ হাসিনার ‘৪০০ কোটি টাকার পিয়ন’ জাহাঙ্গীরের ভাগনে ৩ দিনের রিমান্ডেশেখ হাসিনার ‘৪০০ কোটি টাকার পিয়ন’ জাহাঙ্গীরের ভাগনে ৩ দিনের রিমান্ডে শাখাওয়াত‌কে আট‌কের ভি‌ডিও সামা‌জিক মাধ‌্যমে ছ‌ড়ি‌য়ে‌ছে্। সেখা‌নে দেখা যায়, শাখাওয়াতকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। তার কাছে ডিসেম্বর ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পনা জানতে চাওয়া হয়। জবাবে শাখাওয়াত বলেন, তিনি ‘ওএসডি’ অবস্থায় আছেন। এ সময় একজন তাকে থাপ্পড় দেন।

ভিডিওতে আরও দেখা যায়, ছাত্রদল নেতা মোতাহার হোসেন শাখাওয়াতের কাছে নাম জানতে চান। সরকারি আমলা হয়ে আর নাশকতা করবেন কি না, তা-ও জানতে চান তিনি। জবাবে আর করবেন না বলে জানান শাখাওয়াত। এ সময় তাকে কান ধরতে বলেন ছাত্রদল নেতা-কর্মীরা। তিনি কান ধরেন। পরে পুলিশ তাকে সেখান থেকে আটক করে থানায় নিয়ে যায়।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com