সোমবার, ০১ জুন ২০২৬
Logo
×
সামাজিক সংগঠন

ছনুয়ায় সিএফএস গ্র্যান্ড মিট অ্যান্ড ফেলিসিটেশন সেরিমনি ২০২৬ সফলভাবে অনুষ্ঠিত

প্রথম সমাচার ডেস্ক ২৯ মে ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

দক্ষিণ চট্টগ্রাম-বাঁশখালীস্থ ছনুয়া ইউনিয়নের অন্যতম সামাজিক সংগঠন ছনুয়া ফ্রেন্ড সোসাইটি (সিএফএস) আয়োজিত “CFS Grand Meet & Felicitation Ceremony 2026” গত ২৯ মে ২০২৬ তারিখে ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয়ে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষাবিদ, সামরিক কর্মকর্তা, আইনজীবী, সমাজসেবক, সংগঠক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা জনাব শাহাদাত করিম, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য রবিউল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট মিসবাহ উদ্দিন, প্রভাষক নেজাম উদ্দিন, প্রাইমারি প্রধান শিক্ষক আহসান উল্লাহ এবং বাংলাদেশ বিমানবাহিনীর সদস্য আবু হানিফ। অতিথিরা সমাজ, শিক্ষা ও তরুণ প্রজন্মের উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জনাব শাহাদাত করিম এক মানবিক ঘোষণা দেন। তিনি বলেন, ছনুয়া ইউনিয়নের কোনো শিক্ষার্থী যদি আর্থিক সংকটের কারণে পড়াশোনা চালিয়ে যেতে ব্যর্থ হয়, তাহলে তিনি ব্যক্তিগতভাবে সেই শিক্ষার্থীর পড়াশোনার সম্পূর্ণ ব্যয় বহন করবেন। তাঁর এই ঘোষণা উপস্থিত সকলের প্রশংসা অর্জন করে।

প্রভাষক নেজাম উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, ছনুয়ার অনেক মেধাবী অগ্রজ নিজেদের অবস্থানে সফল হলেও নিজ এলাকার প্রতি যথেষ্ট দায়িত্বশীল ভূমিকা পালন করেন না। তিনি এলাকার শিক্ষিত ও প্রতিষ্ঠিত ব্যক্তিদের ছনুয়ার উন্নয়ন ও শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

ছনুয়া ফ্রেন্ড সোসাইটির পক্ষ থেকে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোহাম্মদ জুনাইদ, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, কোষাধ্যক্ষ শফিকুর রহমান এবং সদস্য আবু ইউসুফ। বক্তারা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম এবং ছনুয়ার সার্বিক উন্নয়নে সিএফএসের ভূমিকা তুলে ধরেন। তারা রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে সমাজের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়াও অনুষ্ঠানে চলতি বছরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এতে নবীন শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয় এবং শিক্ষাবান্ধব সমাজ গঠনের বার্তা আরও জোরালোভাবে উঠে আসে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএফএসের মুখপাত্র একরামুল হক, যাঁর প্রাণবন্ত উপস্থাপনা পুরো আয়োজনকে আরও আকর্ষণীয় করে তোলে।

অনুষ্ঠানের শেষে আয়োজকরা উপস্থিত অতিথি, শুভাকাঙ্ক্ষী, স্বেচ্ছাসেবক ও অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও ছনুয়ার উন্নয়ন ও তরুণ সমাজের কল্যাণে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞপ্তি

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...