বিবৃতিতে ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সংসদ থেকে শুরু করে জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, উপজেলা, পৌরসভা এবং অধীনস্থ সব শাখা-উপশাখার নেতাকর্মীদের আগামী ১৯ নভেম্বর সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাজপথে সক্রিয় ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়। দেশের শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি জনগণের জানমাল ও স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আইনানুগভাবে প্রতিহত করার কথা বলা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ কোনো ব্যক্তি বা দলের একক সম্পত্তি নয়। এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব সবার। জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত পরিবর্তনকে নস্যাৎ করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের স্থিতিশীলতা, জনগণের অধিকার ও নিরাপত্তা রক্ষায় ছাত্র জমিয়ত বাংলাদেশ তার দায়িত্বশীল ও আপসহীন ভূমিকা অব্যাহত রাখবে।

‘এমন রাজনীতি চাই না’, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি ছাড়লেন বাবা-ছেলে
গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা