প্রথম সমাচার ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা বরাবরই বলে আসছি, সংসদে জনগণের কণ্ঠস্বর হিসেবে সবসময় ভূমিকা রাখব। দুনিয়ার জীবন নয়, আখিরাতকেই প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনায় রেখে জীবন পরিচালনা করতে হবে।’
তিনি বলেছেন, সংগঠনের সব কর্মকাণ্ডেও এর প্রতিফলন ঘটাতে হবে। একই সঙ্গে দায়িত্বশীলদের নৈতিকতা, আদর্শ ও দ্বীনি মূল্যবোধ ধারণের পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা ও সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।মানচিত্র দেখুন
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান। সকাল ১০টায় অনুষ্ঠিত এ বৈঠকে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কর্মপরিষদের পুরুষ ও নারী সদস্যরা উপস্থিত ছিলেন।মানচিত্র দেখুন
বৈঠকে সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার সঞ্চালনা করেন। শুরুতে আমিরে জামায়াত মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।
বৈঠকে ডা. শফিকুর রহমান বলেন, দেশ ও জাতি একটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। পাশাপাশি আমাদের সংগঠনও বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ, জাতি ও উম্মাহর জন্য আমাদের কাজ করে যেতে হবে।
তিনি আরও বলেন, ‘দুনিয়া নয়, বরং আখিরাত আমাদের প্রধান লক্ষ্য। মুমিন হিসেবে আমাদের এ বিষয়টি সর্বদা খেয়াল রেখে প্রাত্যহিক জীবন পরিচালনা করতে হবে। সংগঠনের সব কর্মকাণ্ডে এর প্রতিফলন ঘটাতে হবে। জীবন পরিচালনার ক্ষেত্রে নৈতিকতা, আদর্শ ও দ্বীনি মূল্যবোধ ধারণ করতে হবে। আমাদের প্রত্যেক দায়িত্বশীলকে সংগঠন পরিচালনায় ও দায়িত্ব পালনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সক্ষমতার মাত্রা বাড়াতে হবে।’
দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনাবলিতে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, দেশের কোনো কোনো জায়গায় যা কিছু ঘটছে, তা অত্যন্ত উদ্বেগের বিষয়। কিন্তু এসব ঘটনার বিষয়ে বর্তমান সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য জাতির জন্য হতাশাব্যঞ্জক।
তিনি বলেন, অনতিবিলম্বে সরকারকে জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জাতি দেখতে চায়, আর কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের কোনো স্থান এ দেশে হবে না।

মার্কিন বিনিয়োগের সম্ভাবনাকে স্বাগত জানালো বাংলাদেশ
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান ঘিরে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা
নারায়ণগঞ্জে সাত খুন মামলার আপিল শুনানি আজ