শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

জমি বিক্রির টাকা নিয়ে ছেলের কিল-ঘুসিতে প্রাণ গেল বাবার

Icon প্রথম সমাচার ডেস্ক

এর আগের রাতে তহমিদ রাজন তার মামাদের বাড়িতে ছিলেন। পরদিন সকালে বাড়ি ফিরে বিষয়টি নিয়ে বাবা-মায়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাবার সঙ্গেও বাগবিতণ্ডা শুরু হলে রাজন নুরুল হককে কিল-ঘুসি মারেন বলে অভিযোগ করা হয়। এতে নুরুল হক মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। স্থানীয়রা অভিযুক্ত তহমিদ রাজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

ওসি মনিরুল ইসলাম বলেন, বিকেল ৩টার পর নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। রোববার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় তহমিদ রাজন আটক রয়েছেন। হত্যার ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com