শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Logo
×

জয়পুরহাট পুকুর থেকে ৪২ কেজি ওজনের দুটি কষ্টিপাথরের মুর্তি উদ্ধার বিজিবির

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তবর্তী একটি পুকুরের তলদেশ থেকে ৪২ কেজি ওজনের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মূর্তি দুটির আনুমানিক সিজার মূল্য ৪২ লাখ টাকা।

​শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধীন হাটখোলা বিওপির সদস্যরা উপজেলার পূর্ব উচনা এলাকায় এই অভিযান চালান।

​জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব উচনার একটি পুকুরে কষ্টিপাথরের মূর্তি লুকিয়ে রাখা হয়েছে বলে তাঁরা জানতে পারেন। এরপর বিজিবির দুটি টহল দল ওই এলাকায় গিয়ে অভিযান পরিচালনা করে এবং পুকুরের পানির নিচে তল্লাশি চালিয়ে মূর্তি দুটি উদ্ধার করে।

​উদ্ধার হওয়া মূর্তিগুলোর একটির ওজন ২৫ কেজি এবং অপরটির ওজন ১৭ কেজি। বিজিবির ধারণা, ভারতে পাচারের উদ্দেশ্যেই সেগুলো পুকুরের তলদেশে লুকিয়ে রাখা হয়েছিল।

​লে. কর্নেল লতিফুল বারী আরও জানান, উদ্ধারকৃত মূর্তি দুটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাহাড়পুর বৌদ্ধ বিহার কর্তৃপক্ষের প্রতিনিধির কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com