শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে বেরিয়ে গেল কোন কোন দেশ, নোট রাখলেন ইসরায়েলি কর্মকর্তা

Icon প্রথম সমাচার ডেস্ক

বা জুনিয়র কূটনীতিককে কক্ষে রেখে যায়, আবার কিছু দেশ নেতানিয়াহুর বক্তব্যেই উপস্থিত হয়নি।

তুরস্ক, ফিলিস্তিন, তিউনিসিয়া, সিরিয়া, আলজেরিয়া, ইয়েমেন, মিসর, ইরাক, সৌদি আরব, জর্ডান, ইরান, কাতার, লেবানন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও কুয়েত; এ দেশগুলো নেতানিয়াহুর ভাষণের সময় বেরিয়ে যায়।

এছাড়া স্পেন, ব্রাজিল, পেরু, কিউবা, নাইজেরিয়া, ঘানা, লিবিয়া, বাংলাদেশ, আফগানিস্তান, ওমান, নাইজার, মাদাগাস্কার, বতসোয়ানা, বাহামাস, অ্যান্টিগুয়া ও বারবুডা, কেপ ভার্দে এবং আরও কয়েকটি দেশের প্রতিনিধিরাও হল থেকে বেরিয়ে যান অথবা অনুপস্থিত থাকেন।

কয়েকটি পশ্চিমা দেশের প্রতিনিধিদল কক্ষে থেকে যায়। যুক্তরাষ্ট্র, জার্মানি, আর্জেন্টিনা, হাঙ্গেরি, সার্বিয়া, ইউক্রেন, চেকিয়া ও গ্রিসের প্রতিনিধিরা নেতানিয়াহুর বক্তব্যের সময় সাধারণ পরিষদের কক্ষে অবস্থান করেন।

গাজা পরিস্থিতি নিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন বেড়ে যাওয়া যুক্তরাজ্য, ফ্রান্স, আয়ারল্যান্ড, বেলজিয়াম ও নরওয়ের প্রতিনিধিরাও কক্ষে ছিলেন। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলও সেখানে অবস্থান করে।

গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের কর্মকাণ্ডের বারবার সমালোচনা করা চীনও একজন কূটনীতিকের মাধ্যমে প্রতিনিধিত্ব বজায় রাখে।

আব্রাহাম অ্যাকর্ডসের আওতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের প্রতিনিধিরাও তাদের আসনে থেকে যান।

এছাড়া অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, কানাডা, পর্তুগাল, পোল্যান্ড, ডেনমার্ক, রোমানিয়া, স্লোভাকিয়া, এস্তোনিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, আইসল্যান্ড, আজারবাইজান, কাজাখস্তান, মেক্সিকো, কেনিয়া ও এল সালভাদরসহ আরও কয়েকটি দেশের প্রতিনিধিরা নেতানিয়াহুর বক্তব্যের সময় কক্ষে উপস্থিত ছিলেন।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com