জাতীয় যুবশক্তির উদ্যোগে ‘জাতীয় বাজেটে তারুণ্যের অংশীদারিত্ব: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে জাতীয় বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন প্রক্রিয়ায় তরুণদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, নাসীরুদ্দীন পাটওয়ারী, আব্দুল্লাহ আল আমিন এমপি, আব্দুল্লাহ আল ফয়সাল এবং বিডিজবসের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.কে.এম. ফাহিম মাশরুর।
বক্তারা বলেন, দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ তরুণ হলেও বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন প্রক্রিয়ায় তাদের প্রত্যক্ষ অংশগ্রহণ এখনও সীমিত। কর্মসংস্থান, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে তরুণদের মতামতকে অধিক গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে।
তারা আরও বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যতমুখী বাজেট প্রণয়নের জন্য তরুণদের চাহিদা, প্রত্যাশা এবং বাস্তব সমস্যাগুলোকে নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
সেমিনারে জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনায় জাতীয় বাজেট প্রক্রিয়ায় তরুণদের অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি, বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা এবং কার্যকর নীতিগত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, নাসীরুদ্দীন পাটওয়ারী, আব্দুল্লাহ আল আমিন এবং এ.কে.এম. ফাহিম মাশরুর।
